২০শে নভেম্বর বাচসাস নির্বাচন

২০শে নভেম্বর বাচসাস নির্বাচন

ফন্ট সাইজ:

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ই অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ। তিনি জানান, মঙ্গলবার দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। বাচসাসের বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলও এবারের নির্বাচন জমজমাট হবে বলে আশা প্রকাশ করেছেন।