এবার রাজনীতিতে আসছেন ধানুশ!

এবার রাজনীতিতে আসছেন ধানুশ!

ফন্ট সাইজ:

দক্ষিণী তারকা বিজয় থালাপতির পর এবার রাজনীতিতে যোগ দেয়ার গুঞ্জন উঠেছে অভিনেতা ধানুশকে নিয়ে। সম্প্রতি প্রায় তিন হাজার সদস্যের উপস্থিতিতে তার ফ্যান ক্লাবের নাম বদলে ‘ধানুশ নরপানি ইয়াক্কম’ রাখা হয়েছে। এর অর্থ ধানুশ ওয়েলফেয়ার মুভমেন্ট। এ পরিবর্তনের পরই নতুন রাজনৈতিক দল গঠনের জল্পনা ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা। তবে ধানুশের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।