পূর্বাঞ্চল ও মদিনায় পাঁচটি ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

পূর্বাঞ্চল ও মদিনায় পাঁচটি ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

ফন্ট সাইজ:

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদির দিকে ধেয়ে আসা পাঁচটি ড্রোন আটকে দিয়েছে। এর মধ্যে পবিত্র নগরী মদিনা অঞ্চলও রয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এক্সে এক পোস্টে জানান, সৌদির দিকে উৎক্ষেপণ করা চারটি ড্রোন আটকে ধ্বংস করা হয়েছে।

দ্বিতীয় আরেকটি পোস্টে তিনি জানান, সৌদির পূর্বাঞ্চল এবং মদিনায় এই ড্রোনগুলো ভূপাতিত করা হয়। এই ড্রোন হামলার পেছনে কারা ছিল, তা নির্দিষ্ট করে জানাননি আল-মালকি। তবে পরে তিনি জানান যে, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।