গণমাধ্যমকর্মীদের নিয়ে সাজেদা ফাউন্ডেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীদের নিয়ে সাজেদা ফাউন্ডেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

ভোলার দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে স্টপ দ্য স্টিগমা (এসটিএস) বাস্তবায়নের অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মো. জাকির আলম। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন, ফাউন্ডেশনের ভোলা জোনের প্রজেক্ট ম্যানেজার মো. বিপ্লব হোসেন। আলোচকরা তাদের বক্তব্যে মাসিক সংক্রান্ত ভুল ধারণা ও কুসংস্কার ভেঙে কিশোরী মেয়ে এবং যুব নারীদের (১০-১৪ বছর) ক্ষমতায়ন এবং এলাকার সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত করে একটি সহায়ক পরিবেশ তৈরির ওপর জোর দেন। প্রকল্পের টেকনিক্যাল অফিসার সোনালী তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এম এ খায়ের, সাংবাদিক এম, এ তাহের, মো. গজনবী হাওলাদার, মো. মিরাজ, মো. আওলাদ হোসেন, মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন