কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার জুঁই (২৪)কে হত্যার অভিযোগে স্বামী, প্রথম স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-নিহতের স্বামী কুদরত আলী সিজেল (৩৬), তার প্রথম স্ত্রী সাবিনা খাতুন (৩০) ও মা ঠেকারি খাতুন (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুঁই ও আসামি সিজেন পরকীয়ায় জড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের বিবাহ দেয়। পরবর্তীতে ভিকটিম ও সিজেনের প্রথম স্ত্রীর সঙ্গে একত্রে ঘর সংসার করতে থাকে। তবে সিজেন একজন ট্রাক ড্রাইভার হওয়ার কারণে সে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকলে আসামির প্রথম স্ত্রী ও তার মা ভিকটিমকে অত্যাচার করতে থাকে। অতঃপর গত ১০ই মার্চ আসামিরা পরিকল্পনা করে ভিকটিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মর্গে পাঠায়। এ ব্যাপারে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানার একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৩
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
