সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। বুধবার বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে সালথা-নগরকান্দার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে তাদের দাবি সংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমরা সালথা উপজেলার সর্বস্তরের জনগণ। আমাদের সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। সার ডিলার নিয়োগ অনুযায়ী প্রতিটি ইউনিয়নের তিনটি করে সার ডিলার নিয়োগ দেয়ার কথা। কিন্তু আমরা জানতে পারলাম যে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালার যথার্থ বাস্তবায়ন করা হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন