নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মজনু (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে বিরোধকৃত জমিতে এ ঘটনা ঘটে। নিহত মজনু ডোমার পৌর শহরের ৫নং ওয়ার্ড ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। স্থানীয়রা বলেন, সকালে বিরোধকৃত জমিতে শুকনো একটি গাছ বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনসহ তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দিলে দুইপক্ষের সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হয়। এসময় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মজনু নামে একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজি মিম বলেন, আমরা থানায় ও ট্রিপল ৯৯৯ এ ফোন দিলেও পুলিশ একঘণ্টা পর ঘটনাস্থলে আসে। তারা যদি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আসতো তাহলে হয়তো কেউ মারা যেত না। ডোমার থানার ওসি হাবিবুল্লাহ হাবিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ডোমারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
