কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আহত করা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে জেলা শহরের কাচারিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এই মামলায় বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন