গাজীপুরের কোনাবাড়ীতে একটি মোবাইল ফোন ও মোবাইল এক্সেসরিজের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা বিপুল পরিমাণ মোবাইল ফোন, এক্সেসরিজ ও আসবাবপত্র পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিক মো. শাহজাহান স্বপনের। বুধবার ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত শাম্মী টেলিকম নামে একটি মোবাইল ও এক্সেসরিজের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দু’টি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দোকানটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুরে দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
