সিলেটস্থ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স সিলেটের সাবেক প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ বলেছেন, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই সমিতির অন্যতম প্রধান লক্ষ্য। সিলেট বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির ২০২৬-এর বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তেব্যে তিনি একথা বলেন।
খন্দকার সিপার আহমদ বলেন, ভবিষ্যতেও সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আরও ব্যাপক পরিসরে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগে বালাগঞ্জ ও ওসমানীনগরের মানুষের কল্যাণে সমিতি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল এবং সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারীর যৌথ পরিচালনায় সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মো. আলা হোসেন। বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক মো. ছুরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য ময়নুল হক চৌধুরী, মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু, সদস্য এডভোকেট মনির হেলাল, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট বদরুল আলম শিপন, মো. আতাউর রহমান, এডভোকেট রহমত আলী, অধ্যাপক বদরুজ্জামান, সাংবাদিক আহবাব মোস্তফা খান ও দপ্তর সম্পাদক ওলিউর রহমান সুফী প্রমুখ।
