শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করে। এ ছাড়া, একইদিন রাত সোয়া ১০টার দিকে মনোহরপুর বিওপি’র একটি টহল দল দুর্লভপুর ইউনিয়েনের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে।