দিনাজপুরের হিলিতে যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি’র চার নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
রোববার দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া নামক দু’টি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- আলম প্রধান (৫০), তার ছেলে রিমন (২৮), ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার প্রধান রিফাত (২৫) এবং বেলাল হোসেন (৩০)। রোববার বিকালে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা বাড়িতে মাদক মজুত করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। হিলির মুহাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২শ’ টাকা। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম জানান, গতকাল রাতে যৌথ বাহিনী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ চারজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ৪ জনকে থানায় হস্তান্তর করে। প্রক্রিয়া শেষে তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
হিলিতে ট্যাপেন্টাডল-ফেনসিডিলসহ বিএনপি’র চার নেতাকর্মী আটক
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
