বিশ্বনাথে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা

ফন্ট সাইজ:

‘এসো কোরআনের আলোয় আলোকিত হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ জোহর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৫টি বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের ১২২ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বাছাই পর্বে বিজয়ী ক্বারী ও হাফেজদের মধ্যে সেরা স্থান অর্জনকারী বিজয়ীদের সম্মাননা স্মারক, কৃতী সনদ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাফিজ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা ফয়জুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য সচিব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ। বিচারকের দায়িত্বে ছিলেনÑ সিলেট জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি হাফিজ ক্বারী আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাতেম আহমেদ, প্রচার সম্পাদক হাফিজ ক্বারী রিফাত হাসান। এ সময় উপস্থিত ছিলেনÑ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু ইউসুফ, সহ-অর্থ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজ সিয়াম আহমদ, আল আরাবিয়া সুবহানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুখতার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।