বর্ণাঢ্য আয়োজন ও ভাবগম্ভীর পরিবেশে ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসির মাহফিল শেষ হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে মোনাজাতের মধ্যদিয়ে এ মাহফিল শেষ হয়। তাফসিরুল কুরআন মহাসম্মেলনে তাফসির পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও সমিতির উপদেষ্টা মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা), মুফতি মুস্তাকুন্নবী কাসেমী- ঢাকা, মুফতি মেরাজুল হক- ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা, মুফতি রেজাউল করিম আবরার- ঢাকা, মৌচাক জামে মসজিদ সিলেটের খতিব মুফতি খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুঈনুল ইসলাম লামাশ্যামপুর হরিপুরের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান প্রমুখ। মাহফিলে জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সিলেটের মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা সিলেটের শিক্ষা সচিব ও সমিতির উপদেষ্টা মুফতি শফিকুর রহমান জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক সিলেটের মুহতামিম মাওলানা শায়খ সাইফুল্লাহ, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন। তাফসিরুল কুরআন মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও সমিতির উপদেষ্টা মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা) বলেন, মানব জীবনের প্রকৃত সফলতা, আত্মিক শান্তি এবং পরকালীন মুক্তির মূল ভিত্তি হলো ইমান এবং সৎ আমল। ইসলামী জীবনদর্শনে ইমান ও আমল একটি মুদ্রার দুই পিঠের মতোÑ একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ।
সিলেটে বরুনার পীর
ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইমান ও আমলের চর্চা বাড়াতে হবে
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
