সিলেট নগর শ্রমিক দলের ৪২ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মতবিনিময় সভা

ফন্ট সাইজ:

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাজিরবাজারস্থ সিলেট মহানগর বিএনপি’র কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপি’র শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আহাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন। সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেনÑ মো. খোকন ইসলাম, নুর হোসেন, রফিকুল ইসলাম রফিক, সদস্য শাহজাহান আহমদ ও সদস্য আফাজ উদ্দিন, আহ্বায়ক সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর ও প্রচার সম্পাদক কামরান হোসেন সামি, কোতোয়ালি থানা শ্রমিক দলের আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব এম রহমান নোমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম শাহ আলম, শাহপরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং যুগ্ম আহ্বায়ক লুকমান আহমদ ও ইমরান, জালালাবাদ থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহিন আহমদ সুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দুলাল আহমদ ও সদস্য সচিব আনোয়ার হোসেন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহ্বায়ক মুমিন, সদস্য সচিব কারী জহির এবং যুগ্ম আহ্বায়ক নয়ন ও শরিফ, মোগলাবাজার থানা শ্রমিক দলের আহ্বায়ক নেছার আহমদ ও সদস্য সচিব খালেদ আহমদ এবং দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল আহমদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থেকে বক্তব্য দেন। তারা ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নিজেদের মতামত তুলে ধরেন।