সীতাকুণ্ডে দুর্গাপূূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে শারদীয় দুর্গাপূূজা উপলক্ষে গতকাল বিকাল সাড়ে ৫টায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়ার রাজবাড়ী নাথপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। সীতাকুণ্ড উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রতন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ সালাম, ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাসার ভূঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইদ্রিস, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মেম্বার, উত্তর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র নারায়ণ নাটু, সীতাকুণ্ড শাখার প্রতিনিধি গোপাল শর্মা এবং সীতাকুণ্ড জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সুনন্দা ভট্টাচার্য সাগর। এ ছাড়া দক্ষিণ বাঁশবাড়িয়া নাথপাড়া কমিটির সম্পদ দাস ও যীশু নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেয়া হয়।