প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি সংসদীয় আসনে শাড়ি বিতরণ করা হয়। এ উপলক্ষে নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে রোববার সকাল ১১টায় নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রাথমিকভাবে কয়েকটি পূজামণ্ডপের প্রতিনিধির হাতে শাড়ি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, জেলা বিএনপি নেতা আবু নাছের, সলিমুল্লাহ বাহার হিরণ, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ ও মাইজদী দেবালয়ের সাধারণ সম্পাদক রাজু সহ নেতাকর্মীরা।
এ সময় সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি।
তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
