লোহাগাড়ায় একদিনে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়ায় একদিনে দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের শাহ সাহেব গেইট এলাকায় হেলাল নামে এক যুবক নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশকে জানানো হয়। অন্যদিকে, উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় বাবরের ভাড়া বিল্ডিং থেকে জান্নাতুল ফেরদৌস নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।