লালমনিরহাটের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে ৪টি গরু বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি। লালমনিহাটের বুড়িমারী ঘুণ্টি নামক স্থানে এক অনুষ্ঠানে নিহত পরিবারের মাঝে গরু হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত ২৮শে সেপ্টেম্বর সকালে বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হয়। নিহতরা হলেনÑ নুর আমিন, ফালুতাজ, আকাশ ও মোস্তাকিন। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, আর যেন সড়ক দুর্ঘটনা ঘটতে না পারে সেদিকে সরকার সজাগ রয়েছে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক মেরামত কার্যক্রম দ্রুত শুরু করবে। লালমনিরহাট-বুড়িমারী স্তর বন্দর পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে তিনি জানান।
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের মাঝে গরু বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
