স্বস্তিতে মৌসুমী

স্বস্তিতে মৌসুমী

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে থাকছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এদিকে, তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন এ তারকা। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুখবরটি সবাইকে জানান তিনি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন এ অভিনেত্রী। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও দেখভাল করছিলেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তার দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল বলে জানা গেছে।

অবশেষে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মৌসুমী। গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের সুযোগ পান বিদেশিরা। অভিবাসন আইনের শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ী বাসিন্দারা ভবিষ্যতে মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারেন। বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন মৌসুমী। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আগেই। অভিনয় ও পর্দায় উপস্থিতির কারণে এখনো দর্শকের কাছে পরিচিত এ অভিনেত্রী। তবে তিন বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমায় দেখা মিলছে না মৌসুমীর।