তিনদিনব্যাপী ‘দীপ্ত শারদোৎসব

তিনদিনব্যাপী ‘দীপ্ত শারদোৎসব

ফন্ট সাইজ:

অষ্টমী, নবমী ও দশমীতে দীপ্ত টিভি’র পর্দায় রয়েছে বিশেষ আয়োজন। অষ্টমী ও নবমীর শারদোৎসবে সকাল ৮টায় রয়েছে ‘দীপ্ত প্রভাতী’। অষ্টমীর আয়োজনে থাকছে শিল্পী অনন্যা আচার্য্য এবং নবমীর আয়োজনে থাকছেন শিল্পী চম্পা বণিক। অনুষ্ঠান প্রযোজনা করেছেন গৌরব সরকার। দশমীর সকাল ৮টায় থাকছে শারদোৎসবে নাচ, গান, কবিতায় বাঁশরী নিবেদিত ‘বিজয়া- নজরুলের কথায় ও সুরে’। দুর্গাপূজা উপলক্ষে তিনদিনব্যাপী রয়েছে বিশেষ বাংলা সিনেমা। ১৯শে অক্টোবর মোস্তফা কামাল রাজের পরিচালনায় বাংলা সিনেমা ‘ওমর’ প্রচারিত হবে সকাল ১০টা ১৫ মিনিটে। অভিনয়ে- শরিফুল রাজ, দর্শনা বণিক, শহীদুজ্জামান সেলিম এবং সাকিব সনেটের পরিচালনায় বাংলা সিনেমা ‘নোলক’ প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। অভিনয়ে- শাকিব খান, ববি।

২০শে অক্টোবর শাহীন সুমনের পরিচালনায় বাংলা সিনেমা ‘মন যেখানে হৃদয় সেখানে’ সকাল ১০টা ১৫ মিনিটে। অভিনয়ে- শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা, নিরব এবং রায়হান রাফীর পরিচালনায় বাংলা সিনেমা ‘তুফান’ প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। অভিনয়ে- শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী। ২১শে অক্টোবর রায়হান রাফীর পরিচালনায় বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’ প্রচারিত হবে সকাল ১০টা ১৫ মিনিটে। অভিনয়ে- আফরান নিশো, তমা মির্জা। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। অভিনয়ে- শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর। আজ (অষ্টমী) রাত ১১টা ৩৫ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘শারদ সুরের রাত’র শিল্পী প্রিয়াংকা গোপ এবং আগামীকাল (নবমী) রাত ১১টা ৩৫ মিনিটে থাকছেন অনিমা রায়। কাজী ফাহিমুল হক অরিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্দ্রাণী নিশি।