বিতর্ক এড়িয়ে পূজায় নুসরাত

বিতর্ক এড়িয়ে পূজায় নুসরাত

ফন্ট সাইজ:

ইসলাম ধর্মের অনুসারী হয়েও শারদীয় দুর্গোৎসবে ঢাক বাজিয়ে ও আনন্দে মেতে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহান। স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ষষ্ঠীর দিন কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ দর্শনের ভিডিও যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই নেটিজেনদের একাংশ তাকে কড়া ভাষায় কটাক্ষ করেন। তবে এসব সমালোচকদের পাত্তা না দিয়ে নুসরাত স্পষ্ট জানান, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না, এটি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।