চার জুটির গল্পে ‘ক্যাফে আমব্রেলা’

চার জুটির গল্পে ‘ক্যাফে আমব্রেলা’

ফন্ট সাইজ:

‘লাক্স সুপারস্টার-২০২৫’র মঞ্চ মাতিয়ে অভিনয়ে যাত্রা শুরু করছেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে এই তিন নতুন মুখের। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চার জুটির প্রেম ও সম্পর্কের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখা যাবে আইস্ক্রিনে। এতে তৌসিফ মাহবুব ও পার্থদের পাশাপাশি তাদের পারফরম্যান্স দর্শকদের জন্য ভিন্নধর্মী চমক নিয়ে আসছে।