বান্দরবানের পাহাড়ে দেবী দুর্গার প্রতীকী রূপে ধরা দিলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। লাল শাড়ি, টোপর ও ত্রিশূল হাতে তার ব্যতিক্রমী উপস্থিতিতে ফুটে উঠেছে নারীর শক্তি ও সংগ্রামের চিত্র। কখনো প্রতিমার মুখ হাতে, কখনো পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে আন্তরিক মুহূর্তে, আবার কখনো প্রতিবাদী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অর্ষার এই ভিন্নধর্মী সাজ ও অভিব্যক্তি প্রশংসা কুড়িয়েছে শোবিজ অঙ্গনে। অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকে তার প্রশংসা করেছেন।
পাহাড়ে দুর্গারূপে অর্ষা
স্টাফ রিপোর্টার
১৯ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
