সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের সব পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শনিবার ও রোববার দিনভর প্রতিটি ইউনিয়নের পূজামণ্ডপে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে একটি প্রতিনিধিদল এ উপহার পৌঁছে দেন। এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফর করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। এ জন্য তার পক্ষে রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমদ চৌধুরী উপহারসামগ্রী হস্তান্তর করেন এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
ওসমানীনগরে অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা আব্দাল মিয়া, জেলা বিএনপি’র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ ওসমানী নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিকে রোববার বিশ্বনাথের পূজামণ্ডপে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পূজার শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
