নোয়াখালীতে দোকানের ভেতরে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীতে দোকানের ভেতরে ঢুকে ব্যবসায়ীকে গুলি

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানের ভেতর ঢুকে মিজানুর রহমান মিজান (৩২) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।

শনিবার রাত সোয়া ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেট এলাকার মিজান স্টোরে এ ঘটনা ঘটে। 

মিজানুর রহমান ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে। 

বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন। 

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ বলেন, মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত। শনিবার রাতে মিজান নিজ দোকানে কর্মরত ছিলেন। তখন স্থানীয় সন্ত্রাসী ‘কানা নিজাম’-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত তার ওপর হামলা চালায়। এ সময় কানা নিজামের উপস্থিতিতে চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ছিল। এতে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মিজান মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।