শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে শারদীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার কর্ণফুলী উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
এসময় সভাপতিত্বে করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুলইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি ) এস এম আমিরুল মোস্তফা।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি দেশের ঐতিহ্য। দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যেই এ শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এড. এস এম ফোরকার , সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম একান্ত সচিব আক্তার নবী,সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম হারুন আর রশীদ , সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ফারুকী , দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জিএম জসিম উদ্দিন , দক্ষিণ জেলা শ্রমিকদলের সহ সভাপতি সোলেমান , কর্ণফুলী উপজেলা বিএনপির নেতা মাহামুদুল রহমান মান্না, তাতিদলের সভাপতি নুরুল আবসার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: ফোরকান,
সাবেক শ্রমিকদলের ছাবের, আবসার চৌধুরী , বড়উঠান বিএনপির নেতা শাহদাত হোসেন, শিকলবাহা ইউনিয়নের ওলামা দলের সদস্য সচিব আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: ইলিয়াসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কর্ণফুলী উপজেলার সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্ণফুলীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় উপহার বিতরণ
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৯ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
