রংপুরের পীরগঞ্জে একই ইউনিয়নে এক শিশুকে গণধর্ষণের ১০ দিন পর আবারো ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারাত্মক অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়েছে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. নজমুল হক জানান, পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়নের আছমতপুর গ্রামের মৃত খেতাব উদ্দিনের পুত্র বজলুর রহমান (৫৮) গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে। এ সময় আশপাশের লোকজন শিশুর কান্না শুনতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বজলুর রহমানকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এই বিষয়ে পীরগঞ্জ থানায় বজলুর রহমানকে আসামি করে শিশু ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ই অক্টোবর একই ইউনিয়নের পাঁচগাছি গ্রামে একটি শিশুকে গণধর্ষণ করা হয়েছিল।
পীরগঞ্জে আবারো শিশু ধর্ষণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১৭ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
