সিলেট ও সুনামগঞ্জে পূজার নিরাপত্তায় ৩০ প্লাটুন বিজিবি টহলে

ফন্ট সাইজ:

দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের পূজামণ্ডপের নিরাপত্তায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল সকাল থেকে ২২শে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। সিলেট মহানগরীর কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্‌উদ্দীন।

তিনি জানান, বিজিবি সিলেট সেক্টরের আওতাধীন দুই জেলায় মোট এক হাজার ৮০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ১০৯টিসহ মোট ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিজিবি। নিরাপত্তা জোরদারে ড্রোন প্রযুক্তি ও কে-নাইন ডগ স্কোয়াড ব্যবহারের পাশাপাশি টহল ও অনলাইনেও নজরদারি বাড়ানো হবে। এদিকে- শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সিলেট সদরে ৮৩৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। ১৩০টি পূজামণ্ডপে আনসার ভিভিপি পুরুষ ও মহিলা সদস্য ও প্রেরণ করা হয়।
দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সিলেট জেলা কামান্ড্যান্ট গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছেন।