সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিং করতে গিয়ে এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন বিদ্যা বালান। ‘জেলার-২’র একটি দৃশ্যে সিগারেটের ধোঁয়া ছাড়তে গিয়ে অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। পর পর তিনবার শট দেয়ার পরও হাত-পা কাঁপছিল তার। বিদ্যা জানান, রজনীকান্তের সামনে নার্ভাস হয়ে নয়, সিগারেটের নিকোটিনের প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সহ-অভিনেতা হিসেবে রজনীকান্তের ব্যবহার তাকে মুগ্ধ করেছে। অভিনেত্রীর কথায়, শুটিংয়ের সময় নিয়মিত তার খোঁজ নিতেন রজনীকান্ত।
বিদ্যার অস্বস্তিকর অভিজ্ঞতা
বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
