দুর্গাপূজায় ৯ দিন বন্ধ নাকুগাঁও স্থলবন্দর

দুর্গাপূজায় ৯ দিন বন্ধ নাকুগাঁও স্থলবন্দর

ফন্ট সাইজ:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে। শনিবার থেকে আগামী রোববার পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ২৬শে অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি ও লোড-আনলোড কার্যক্রম শুরু হবে। নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ভারত ও বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময় নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। বৈধ পাসপোর্টধারীরা প্রতিদিন এ চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।