চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গান পাউডার, ৯২টি ককটেল এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ওয়ার্ডস্থ পূর্ব টিকরা গ্রামস্থ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল, গান পাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-৫ এর সদস্যরা বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মহারাজপুর ইউনিয়নের পূর্ব-টিকরা গ্রামের আম বাগানের ভেতর থেকে ৯২ (বিরানব্বই)টি ককটেল, ১১.৮ (এগারো দশমিক আট) কেজি সাদা রংয়ের গান পাউডার সদৃশ্য পাউডার, হাঁসুয়া ০২টি এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
