আলাদা ম্যাচে মাঠে নামছে মোহামেডান ও কিংস

আলাদা ম্যাচে মাঠে নামছে মোহামেডান ও কিংস

ফন্ট সাইজ:

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল) ও ফেডারেশন কাপ মিলে তিন ম্যাচে শতভাগ জয় সাদা-কালোদের। বিএফএলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে মোহামেডান। একই দিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস খেলবে নবাগত সিটি ক্লাবের বিপক্ষে। ম্যাচ দুটি শুরু বিকাল পৌনে ৩টায়।

দেশি-বিদেশি ফুটবলারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়া পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব বিএফএলে তিন রাউন্ড শেষে জয়ের মুখ দেখেনি। তবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী লিমিটেডের মতো ক্লাবের সঙ্গে ড্র করে। মোহামেডানকেও চ্যালেঞ্জ জানাতে পারে ক্লাবটি। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে পিডব্লিউডি। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ড্র করা বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ সিটি ক্লাব। যারা নিজেদের প্রথম মৌমুমে একের পর এক চমক দেখােচ্েছ। তিন রাউন্ড শেষে দুই জয় ও এক ড্র’য়ে পয়েন্ট তালিকার তিনে সিটি ক্লাব। ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে হারানো কিংস চাইবে সিটিকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে।