ট্রফির আক্ষেপ মেটাতে চান মোসাদ্দেক

ট্রফির আক্ষেপ মেটাতে চান মোসাদ্দেক

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ট্রফি জয়ের আক্ষেপ আকাশসম। আইসিসির টুর্নামেন্টে এখন পর্যন্ত জাতীয় দল শিরোপার মুখ দেখেনি। এমনকি ত্রিদেশীয় সিরিজ খেলেও ট্রফির আক্ষেপ কমানো যায়নি। বাংলাদেশ বহুজাতিক সিরিজে পাঁচবার ফাইনালে খেলেছে। এর মধ্যে বাংলাদেশ দু’বার শিরোপা জিতেছে, একটি ওয়ানডে ও দ্বিতীয়টি টি-টোয়েন্টি ফরম্যাটে, তাও ২০১৯-এ। কাল আবুধাবিতে আরেকটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তার আগে দলের সদস্য মোসাদ্দেক হোসেন জানিয়েছেন ট্রফি জয়ের আক্ষেপ ও সুযোগের কথা। মোসাদ্দেক বলেন, ‘২০১৯ এর ট্রাই নেশন নিয়ে যদি বলেন তাহলে সেটা একটা অনুপ্রেরণা আমি বলব। সো সেই জায়গা থেকে একটা ভালো অপরচুনিটি সামনে এশিয়া কাপ, সো তারপরে ওয়ার্ল্ড কাপ। সো এই ট্রাই নেশনটা জিততে পারলে আমার কাছে মনে হয় যে আমরা খুবই কনফিডেন্স পাব সামনে। মডার্ন ডে ক্রিকেট বলেন আর এখন যেভাবে করে ক্রিকেট চলতেছে আপনি কোনো দেশকেই বা কোনো দলকেই ছোট দল বলতে পারবেন না। রিসেন্ট সবাই ওয়ানডে ফরম্যাটটাতে খুবই ভালো করতেছে। সো আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে এখানে কত ভালো আমরা করতে পারি এবং নেক্সট যে চ্যালেঞ্জটা আমাদের জন্য আসবে এশিয়া কাপ বলেন বা এশিয়া কাপের পরে ওয়ার্ল্ড কাপ বলেন সেই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য মনে হয় সহজ হবে যদি এই সময়গুলোতে আমরা এখানে টিম হিসেবে ভালো করতে পারি।’

প্রস্তুতি শেষে আবুধাবির তীব্র গরমের বিষয়ে সৈকত জানান অনুশীলনের পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। মোসাদ্দেক বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। সো আমাদের দেশের থেকে এখানে একটু গরম বেশি। গতকালকের থেকে আজকে ওয়েদারটা একটু বেশি হট। সো সেই জায়গা থেকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি আমরা যারা পরে আসছি। সো আমার কাছে মনে হয় আজকে এবং কালকের প্র্যাকটিসটা আমাদেরকে মানে সেই অ্যাডজাস্টটা করতে পারবো এখানে ফার্স্ট ম্যাচের জন্য।’ বাংলাদেশ দলের জন্য পরিবেশ মানিয়ে নেয়া এখন অন্যতম প্রধান লক্ষ্য।

আবুধাবিতে অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ। ম্যাচ ঘিরে অধিনায়কের পরিকল্পনা ও নতুন কৌশলের কথা তুলে ধরেন সৈকত। মোসাদ্দেক বলেন, ‘আমরা গতকাল রাতেও একটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে আসলে ক্যাপ্টেনসহ। সো সেখানে সবাই সবার রোলটাকে বুঝিয়ে দেয়া হয়েছে। সো আমার কাছে মনে হয় সবাই সবার রোলের জায়গা থেকে খুবই ক্লিয়ার এবং লিটনকে তো আমরা অনেকদিন থেকেই চিনতেছি। সো খুবই এক্সাইটিং ক্যাপ্টেন এবং ওর উইকেট কিপিংয়ের পেছনে দাঁড়িয়ে যেভাবে করে ও গেমটা রিড করতে পারে আমার কাছে মনে হয় সেটা এক্সিলেন্ট। সো আমার কাছে মনে হয় যে ও ক্যাপ্টেন হিসেবে ভালো করবে এবং টিম ওয়াইজ আমরা সেটা প্রমাণ করবো ইনশাআল্লাহ।’ দলের সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মোসাদ্দেক সরাসরি অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘না এটা বেটার বলতে পারবে আসলে টিম ম্যানেজমেন্ট। সো আমার কাছে আমরা সবাই প্র্যাকটিসে এসেছি বাকি যদি এরকম কোনো কিছু থাকে সেটা টিম ম্যানেজমেন্ট বলতে পারবে।’