‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই’

ফন্ট সাইজ:

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে কোনো লাভ নেই। দেশের জনগণ কোনো ফ্যাসিবাদের ষড়যন্ত্রে আর কখনো পা দেবে না। একইসঙ্গে দেশের জনগণকে সচেতন রাখতে বিএনপি’র সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার সকালে ফরিদপুর-৪ আসনে সাংগঠনিক সফরকালে ভাঙ্গা উপজেলায় স্থানীয় যুবদল নেতা ও পরিবহন ব্যবসায়ী মেহেদী পারভেজ চন্দনের বাসভবনে যাত্রা বিরতিকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাটসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।