দীর্ঘদিন ধরে Interstitial Lung Disease নামক ফুসফুসের একটি মারাত্মক রোগে আক্রান্ত সাবিহা। বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি’র আর্কিটেকচার বিভাগের ২০১২ ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।
সর্বশেষ এইচআরসিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে তার ফুসফুসের প্রায় ৪০ ভাগ অংশ আক্রান্ত এবং উচ্চ সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। দিন দিন এর মাত্রাও বাড়তে থাকবে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে পুরো ফুসফুস প্রতিস্থাপন প্রয়োজন।
কিন্তু চিকিৎসা ও ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ৬০ লাখ। বিপুল পরিমাণ এই খরচ তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। সাবিহার তিন বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে। ছোট্ট শিশুটি এখনো বুঝতে শেখেনি তার জীবনের কঠিন বাস্তবতা। সে শুধু তার মা’কে পাশে চায়, মায়ের হাত ধরে বড় হতে চায়। তাই একজন মেধাবী শিক্ষার্থী ও মায়ের জীবন বাঁচাতে সাবিহার সহপাঠী ও পরিবার-পরিজনরা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ভাই-বোন এবং সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে আর্থিক সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: Agrani Bank Ltd, Account Name: Md. Mahfuzur Rahman, Account No: 0200022065832, Branch: Gopalganj Science & Technology University Branch (Savings Account), Routing No. 010350061. bKash, Nagad: 01973266700 (Personal)
