পাঁচবিবিতে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাখাওয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উচাই পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাখাওয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাখাওয়াত তার ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন। গত মঙ্গলবার বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হন।

পরে রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে পথচারীরা পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।