জিএমপি’র অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় পুলিশ কমিশনার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. ইসরাইল হাওলাদার সভাপতিত্ব করেন। কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপি’র সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ কর্মকর্তাগণ সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। তাদের আবেদন পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণকেও কাক্সিক্ষত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময়ে ওই কল্যাণ সভায় অবসরজনিত বিদায় উপলক্ষে দু’জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার মহোদয় গাজীপুর মহানগর এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানান। জিএমপি’র বিভিন্ন ইউনিটে অনুদঘাটিত মামলাসমূহ উদ্ঘাটন পূর্বক দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ট্রাফিক ব্যবস্থাপনায় নিবিড় পর্যবেক্ষণের জন্যও দিকনির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।