রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবন ধসে ২ শ্রমিকের মৃত্যু এবং অপর ৩ শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের মো. ঠান্ডা মিয়ার ছেলে আসাদুল ইসলাম (৩০) এবং রংপুর কোতোয়ালি থানার বুড়ির হাট ডাক্তার পাড়ার আব্দুল লতিফের ছেলে সিহাব মিয়া (২১)। আহতরা হলেন- মজিলা তাহিরপুর গ্রামের লিটন মিয়া (৩২), পীরগঞ্জ সদরের ওসমানপুর গ্রামের সেলিম মিয়া ও পীরগঞ্জের কলাবাগানের বাবলা মিয়া। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ আসনের সংসদ সদস্য সহকারী অধ্যাপক মো. নুরুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকিউল বারি হাসপাতালে নিহত ও আহতদের খোঁজখবর নেন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবন ধসে ২ শ্রমিক নিহত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১৪ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
