কৃষিজাত পণ্য রপ্তানি ও প্রক্রিয়াকরণের পদ্ধতি নিয়ে সম্প্রতি আয়োজিত হয়ে গেল এক্সপোর্ট ওয়ার্কশপ অন এগ্রিকালচার নামক দিনব্যাপী কর্মশালা। যারা কৃষিজাত পণ্য রপ্তানিতে সম্পূর্ন নতুন এবং যারা কৃষিজাত পণ্য রপ্তানি নিয়ে কাজ করতে চাচ্ছে সেই সব উদ্যমী মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এই বিশেষ আয়োজন করে এক্সপার্ট সেবা যেখানে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক তরুণ, তরুণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন।
যেখানে কৃষিজাত পণ্যের রপ্তানি নিয়ে কিভাবে ব্যাবসা শুরু করতে হয় নিবন্ধন লাইসেন্স সংগ্রহ, বাজার ও ক্রেতার সন্ধান, পণ্য স্পেসিফিকেশন, পণ্যের মান, এর সাথে জড়িত কমপ্লায়েন্স ও সনদ, ট্রেসেবিলিটি ও রেকর্ড, প্যাকেজিং ও লজিস্টিক, বিভিন্ন ডকুমেন্টেশন ইত্যাদি রপ্তানি বাণিজ্য বিষয়ক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জাহিদ হোসাইন (ফাউন্ডার এক্সপাের্ট সেবা)
এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুল হাই মোহাম্মদ (চিফ এক্সিকিউটিভ অফিসার), শাহিদুজ্জামান শোভন (চিফ বিজনেস অফিসার), নুসরাত জাহান সেতু (হেড অব সেলস), ফারিহা আলম (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার), সামিয়া চৌধুরী (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার), নুরুল মোস্তফা রাহাত (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার), জুমন শর্না (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার), আয়মন উর রশিদ, সুফিয়া ইয়াসমিন উষা, ওয়ালিউল ইসলাম আযান, শামীম হোসেন, রাফি প্রমুখ।
এছাড়া অংশগ্রহণ করেন বেশকিছু সফল উদ্যোক্তা যারা কৃষিজাত পণ্য রপ্তানিতে কাজ করে যাচ্ছেন তারা তাদের নিজেদের অভিজ্ঞতা সমস্যা এবং তা সমাধানের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করা নতুন উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং তা সমাধানের এক অনন্য জায়গা এক ছাদের নীচে পাওয়াতে উচ্ছাস প্রকাশ করেন।
