৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’ (AGO–UNDP Internship Programme)-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও জানান, সরকার সাইবার সুরক্ষা আইনের কয়েকটি ধারায় সংশোধন আনার বিষয়টি বিবেচনা করছে। এ সময় উপস্থিত নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাদের মানবিক আইনজীবী হওয়ার পরামর্শ দেন।
ফাইল ছবি
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
