সৌদি স্কার্ফ জড়িয়ে ভালোবাসার বার্তা রোনালদোর

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ৯৮১তম গোল

সৌদি স্কার্ফ জড়িয়ে ভালোবাসার বার্তা রোনালদোর

ফন্ট সাইজ:

রিয়াদের আকাশে তখন হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক আর নিরাপত্তাজনিত উদ্বেগ। ঠিক সেই মুহূর্তে ক্যারিয়ারের ৯৮১তম গোল করে অনন্য এক বার্তা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর পর্তুগিজ যুবরাজ মাঠের মধ্যে গলায় জড়িয়ে নেন সৌদি আরবের পতাকাখচিত স্কার্ফ।

এশিয়ান চ্যাম্পিয়নস লীগ এলিটের ম্যাচটি সোমবার রিয়াদের আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত হয়। ম্যাচের আগে নিরাপত্তা সতর্কতার কারণে খেলা প্রায় এক ঘণ্টা পিছিয়ে আনা হয়। রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের ক্ষেপণাস্ত্র সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিহত করার পর এই সতর্কতা জারি করা হয়। তবে মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি ৪১ বছর বয়সী এই মহাতারকা। প্রথমার্ধের ঠিক আগে ৪২ মিনিটে গোল করে পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল পূর্ণ করেন সিআরসেভেন। আল নাসরের জার্সিতে এটি তার ১৩৪তম গোল।

ম্যাচ শেষে আল নাসরের সমর্থক ও গ্যালারির উদ্দেশ্যে ঐতিহাসিক ‘ভাইকিং ক্ল্যাপ’ উদযাপনের সময় রোনালদো সৌদির জাতীয় রঙের স্কার্ফ কাঁধে ঝুলিয়ে নেন। ম্যাচের পর ক্লাবটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখা হয় ২০২৫ সালের জুনে চুক্তি নবায়নের পর এক সাক্ষাৎকারে রোনালদোর বলা একটি কথা, ‘আমি পর্তুগিজ, কিন্তু সৌদি আরব আমারই দেশ।’ চলমান আঞ্চলিক উত্তেজনার মাঝে রোনালদোর এই সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।

ম্যাচের শুরুটা সহজ ছিল না। আল-আওয়াল পার্কে খেলা শুরুর আগে গ্যালারিতে ছিল থমথমে পরিবেশ। তবে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যাওয়ার পর জাল খুঁজে নেন রোনালদোও। পরবর্তীতে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর। কোচ অ্যাঞ্জ পোস্তেকগ্লুর অধীনে এশিয়ান প্রতিযোগিতায় এটি দলটির প্রথম জয়।

উল্লেখ্য, আল আইনের বিপক্ষে আগের হারের পর পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে ক্যাম্প ছেড়ে আসায় রোনালদো বর্তমানে সমালচনা ও তদন্তের মুখে আছেন। তা সত্ত্বেও রিয়াদের কঠিন সময়ে ক্লাবের জার্সিতে তার এমন ভালোবাসার বহিঃপ্রকাশ সৌদি ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ১৯ গোলের দূরত্বে দাঁড়িয়ে আছেন এই পর্তুগিজ কিংবদন্তি।