স্পষ্ট বার্তা কৌশানীর

স্পষ্ট বার্তা কৌশানীর

ফন্ট সাইজ:

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি ও অভিনেতা বনি সেনগুপ্তের প্রেমের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রায় এক দশক ধরে সম্পর্কে থাকা এই জুটিকে ঘিরে আলোচনার মধ্যে এবার নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কৌশানী। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ব্যক্তিগত জীবনে কতোটা প্রভাব ফেলে, এমন প্রশ্নের জবাব দেন অভিনেত্রী। কৌশানী জানান, এসব খবর শুনে তার বাবা পর্যন্ত মজা করে জানতে চান, ঘটনাটি কখন ঘটলো, অথচ তাকে জানানো হলো না কেন।

অভিনেত্রীর ভাষ্য, তাদের মধ্যে যা আলোচনা হওয়ার, তা দু’জনের মধ্যেই হয়। সম্পর্কে সমস্যা থাকতেই পারে, তবে আলোচনার মাধ্যমে সেসব সমাধান করা সম্ভব। কোনো সমস্যা হলেই সম্পর্ক ভেঙে গেছে বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। কৌশানীর কথার সূত্র ধরে বনি সেনগুপ্তও বাস্তব জীবন ও পর্দার জীবনের পার্থক্য তুলে ধরেন। তার মতে, পর্দার সম্পর্ক আর বাস্তব জীবনের সম্পর্ক সব সময় এক রকম হয় না। শুটিং শেষ করে দিনের শেষে তাকে কৌশানীর কাছেই ফিরতে হবে বলেও মন্তব্য করেন অভিনেতা। এদিকে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে বনি-কৌশানী অভিনীত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’।

শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত ছবিটি একসঙ্গে দেখার পাশাপাশি পূজার সময়ও একসঙ্গে কাটানোর অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটি।