তিন বছর পর প্রকাশ্যে ‘ধূপ’

তিন বছর পর প্রকাশ্যে ‘ধূপ’

ফন্ট সাইজ:

সংগীতশিল্পী ঈশান মজুমদারের নতুন গান ‘ধূপ’ প্রকাশিত হয়েছে ‘ঈশান এর গান’ ইউটিউব চ্যানেলে। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। সংগীতায়োজনে রয়েছেন দীপ্র আহমেদ। মা হারানোর পর এক মেয়ের যন্ত্রণা এবং প্রিয়জনের স্মৃতি ঘিরে গানটি তৈরি। ঈশান জানান, তিন বছর আগে গানটি রেকর্ড করেছিলেন। পরে দীর্ঘ সময় ধরে গানটির পরিবর্ধন করেছেন তিনি ও দীপ্র। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘পাতার বাঁশরী’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন ঈশান।