জনবল কমানোর পরিকল্পনা করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির প্রায় ৫ শতাংশ কর্মী চাকরি হারাতে পারেন। আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। ২০২৫ সালের শেষ দিকে নেটফ্লিক্সে পূর্ণকালীন কর্মী ছিলেন প্রায় ১৬ হাজার। সেই হিসেবে ছাঁটাইয়ের তালিকায় থাকতে পারেন প্রায় ৮০০ জন। তবে কোন বিভাগে কতোজন চাকরি হারাবেন, তা এখনো স্পষ্ট নয়। এর আগে ২০২২ সালে প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।
জনবল কমাচ্ছে নেটফ্লিক্স
বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
