দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তির তারিখ ঘোষণা করা হলো বহুল আলোচিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম পর্বের। নীতিশ তিওয়ারী পরিচালিত ছবিটি আগামী ৫ই নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রোববার প্রকাশিত নতুন পোস্টারে দেখা গেছে রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে ও যশকে। ছবিতে রামের চরিত্রে রণবীর, সীতা হিসেবে সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ।
৫ই নভেম্বর মুক্তি ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
