দুর্গাপূজায় নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ঐশিকা নদী। আজ কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত হবে তার ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানটির কথা ও সুর করেছেন ভারতের গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল। এটি এই প্রতিষ্ঠান থেকে ঐশিকার দ্বিতীয় প্রকাশনা। কলকাতার স্টুডিও রেজোনেন্সে গানটির রেকর্ডিং হয়েছে। সংগীতায়োজন করেছেন পার্থ পাল। শব্দ প্রকৌশলে ছিলেন সঞ্জয় ঘোষ। গানটির ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।
দুর্গোৎসবে ঐশিকার গান
স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
