নিজের নাম, কণ্ঠস্বর, ছবির বাণিজ্যিক অপব্যবহার রুখতে আইনি লড়াই চালাচ্ছেন অমিতাভ বচ্চন। ২০২২ সালের সেই বহুল চর্চিত ব্যক্তিত্বের অধিকার মামলায় এবার বড় নির্দেশ জারি করলো দিল্লি হাইকোর্ট।
বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব জানিয়েছেন, মামলার বিবাদীদের সঙ্গে যদি সমস্ত দাবি-দাওয়ার পারস্পরিক নিষ্পত্তি না হয় তবে অভিনেতাকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। তার জন্য আগামী ১৬ই নভেম্বর পর্যন্ত সময়সীমা মঞ্জুর করেছে আদালত।
আরও পড়ুন:
এক মাসে দিঠির কণ্ঠে ছয় গান
