অল্পের জন্য রক্ষা পেলেন তিশা

অল্পের জন্য রক্ষা পেলেন তিশা

ফন্ট সাইজ:

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। জানা গেছে, গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিশা অল্পের জন্য রক্ষা পান।

শনিবার এক পোস্টে দুর্ঘটনার কথা জানিয়ে তিশা লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ্‌! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ্‌।