নতুন মৌলিক গান নিয়ে ফিরেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী কুসুম শিকদার। ‘প্রবল ঘোর’ শিরোনামের গানটি প্রকাশের মধ্যদিয়ে দীর্ঘ ৯ বছর পর মৌলিক গানে ফিরলেন তিনি। তার সবশেষ গান ছিল ‘নেশা’। ‘প্রবল ঘোর’ গানটির কথা লিখেছেন কুসুম নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। কোভিড-১৯ মহামারির সময় ২০২০ সালে গানটি রেকর্ড করা হয়েছিল। তবে তখন গানটি প্রকাশ করা হয়নি। সম্প্রতি মিউজিক ভিডিওসহ প্রকাশ পেয়েছে ‘প্রবল ঘোর’।
কুসুম শিকদারের ‘প্রবল ঘোর’
স্টাফ রিপোর্টার
১২ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
